Notification
Notification
Notification

বর্ধমানে ডাকঘরে বাংলা ভাষা অপমান, তদন্তের আশ্বাস!

eBardhaman
1 Min Read

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান, ১৪ সেপ্টেম্বর

বর্ধমানের এক ডাকঘরে বাংলা ভাষার অপমান ও পরিষেবা দিতে অস্বীকার করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। জানা গেছে, স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার দুই কর্মী ১৭টি চিঠি ও পার্সেল জমা দিতে গিয়ে হেনস্থার শিকার হন।
অভিযোগ, কাউন্টারে কর্মীরা হুমকি ও অপমান করেন। বাংলা ভাষায় কথা বলায় অপমানজনক মন্তব্য এবং হিন্দিতে গালিগালাজও করা হয়। অভিযোগের খাতা দিতে প্রথমে অস্বীকার করা হয়।
সংস্থার তরফে ঘটনার লিখিত অভিযোগ স্থানীয় ও কেন্দ্রীয় ডাক বিভাগে জমা দেওয়া হয়েছে।
ডাকঘর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন।

বর্ধমানে ডাকঘরে বাংলা ভাষা অপমান, তদন্তের আশ্বাস!
অভিযোগ পত্র।
Share this Article
Leave a comment