Notification
Notification
Notification

বর্ধমানে মানবিকতার নজির: এক ফোনেই রক্ত নিয়ে পৌঁছে গেল টিম উড়ান, বাঁচলো রোগীর প্রাণ

eBardhaman
1 Min Read

বর্ধমান শহরের এক বেসরকারি হাসপাতাল Bengal Faith Hospital-এ ভর্তি এক রোগীর হঠাৎ জরুরি ভিত্তিতে A- গ্রুপের এক ইউনিট রক্তের প্রয়োজন হয়। পরিস্থিতি ছিল অত্যন্ত সংকটজনক। পরিবারের পক্ষ থেকে দ্রুত যোগাযোগ করা হয় বর্ধমানের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন Team Uraan-এর সঙ্গে।
খবর পাওয়া মাত্রই সময় নষ্ট না করে টিম উড়ানের এক সদস্য এগিয়ে আসেন। বর্ধমানেরই বাসিন্দা মহসিন রেজা দ্রুত হাসপাতালে পৌঁছে রক্তদান করেন। তাঁর এই মানবিক উদ্যোগে সংকট কাটিয়ে ওঠেন ওই রোগী এবং বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো টিম উড়ান। বিপদের সময় পাশে দাঁড়িয়ে যে জীবন বাঁচানো সম্ভব, তা আবারও প্রমাণ করলেন মহসিন রেজা।
সমাজের প্রতিটি মানুষের এমন উদ্যোগই গড়ে তুলতে পারে আরও সুন্দর ও মানবিক ভবিষ্যৎ।

বর্ধমান রক্তদান, Team Uraan Bardhaman, A negative blood emergency, Bardhaman news today, blood donation hero Mohsin Reza, Bengal Faith Hospital news, West Bengal human story, real hero story India]
মানবিক মহসিন।
Share this Article
Leave a comment