Notification
Notification
Notification

শিক্ষার নামে প্রতারণা! স্বরাজ ঘোষের হস্তক্ষেপে উদ্ধার হল withheld মার্কশিট – বর্ধমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছাত্রদের অভিযোগ

eBardhaman
1 Min Read

নিজস্ব প্রতিবেদন | E-BARDHAMAN | বর্ধমান, ৩০ জুলাই ২০২৫

স্বরাজ ঘোষ – সভাপতি জেলা তৃণমূল ছাত্র পরিষদ

বর্ধমানের তিনকনিয়া গুড শেড এলাকার এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ। দীর্ঘ দুই বছর ধরে বি.এড উত্তীর্ণ ছাত্রদের মার্কশিট আটকে রেখে মোটা অঙ্কের টাকা আদায় করছিল ওই প্রতিষ্ঠান।

ছাত্রদের অভিযোগ অনুযায়ী, ভর্তি ও চুক্তি অনুযায়ী প্রথমে ২৫,০০০ টাকা নেওয়া হয়। এরপর চূড়ান্ত পরীক্ষায় বসার জন্য আরও ১০,০০০ টাকা আদায় করা হয়। কিন্তু সবকিছু দেওয়ার পরেও, শিক্ষার্থীদের মার্কশিট withheld করে রাখে কর্তৃপক্ষ।

অবশেষে আজ, প্রতারিত ছাত্ররা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ-এর দ্বারস্থ হন। দ্রুত পদক্ষেপ নেন স্বরাজবাবু। জেলা পুলিশের সহায়তায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে একাধিক withheld মার্কশিট উদ্ধার হয় এবং অবশেষে ছাত্রদের হাতে তুলে দেওয়া হয় তাদের প্রাপ্য মার্কশিট।

তবে এখানেই শেষ নয়—উদ্ধার হওয়া মার্কশিটগুলির কোনোটিতেই কলেজের সরকারি সিল বা অনুমোদনের স্পষ্ট প্রমাণ ছিল না, যা আরও বড় প্রশ্ন তুলে দিয়েছে।

স্বরাজ ঘোষ জানান, “ছাত্রদের সঙ্গে এমন প্রতারণা বরদাস্ত করা যায় না। আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি। ছাত্রছাত্রীদের পাশে আমরা সবসময় ছিলাম, আছি এবং থাকব।”

এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্র-অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে। শিক্ষা ব্যবস্থায় এমন অনিয়ম রোধে প্রশাসনিক কড়া পদক্ষেপের দাবি জানাচ্ছেন সকলে।

Share this Article